২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ত্র ও গুলি আত্মসাতের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ সদস্য আটক

এক ব্যবসায়ীর অস্ত্র ও গুলি আত্মসাতের অভিযোগে সরাইল থানার উপপরিদর্শক আবু বকরকে আটক করা হয়েছে। ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনা হয়েছে বলে শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2007, 08:33 AM

Updated : 26 Aug 2022, 08:28 PM

ব্রাহ্মণবাড়িয়া, আগস্ট ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- এক ব্যবসায়ীর অস্ত্র ও গুলি আত্মসাতের অভিযোগে সরাইল থানার উপপরিদর্শক আবু বকরকে আটক করা হয়েছে। ওই পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সদর থানায় আনা হয়েছে বলে শুক্রবার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন। সরাইল উপজেলার ব্যবসায়ী ইকবাল আজাদ সাংবাদিকদের জানান, ২০০৬ সালের ২৮ মে তিনি তার ব্যক্তিগত ৩২ বোরের একটি রিভলবার এবং ৩০ রাউন্ড গুলি সরাইল থানায় গিয়ে আবু বকরের কাছে জমা দিয়েছিলেন। গত বৃহস্পতিবার রাতে তা ফেরত চাইতে গেলে আবু বকর অস্ত্র ও গুলি জমা দেওয়ার কথা বেমালুম অস্বীকার করেন। ইকবাল আজাদ তখন বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে শুক্রবার সকালে সরাইল থানা পুলিশ আবু বকরকে আটক করে সদর থানায় পাঠায়। আবু বকর এখন সদর থানা হেফাজতে রয়েছেন বলে ওসি মহিউদ্দিন জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩২ ঘ.