২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় এক জন নিহত, সড়ক অবরোধ

মিঠাপুকুর উপজেলা সদরে বুধবার সকালে বাসচাপায় নিহত হয়েছেন আকবর আলী (৬৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-রংপুর সড়ক অবরোধ করলে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2007, 06:38 AM

Updated : 26 Aug 2022, 08:27 PM

রংপুর, আগস্ট ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- মিঠাপুকুর উপজেলা সদরে বুধবার সকালে বাসচাপায় নিহত হয়েছেন আকবর আলী (৬৫) নামে এক ব্যক্তি। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-রংপুর সড়ক অবরোধ করলে ওই রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ গিয়ে বাস ও বাসচালককে আটক করার আশ্বাস দিলে আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলা সদরের গড়ের মাঠ এলাকায় সকাল সোয়া ১০টার দিকে সাইকেল আরোহী আকবর আলীকে চাপা দেয় কুড়িগ্রামগামী সাগরিকা পরিবহণের একটি বাস। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। আকবর আলীর বাড়ি মিঠাপুকুর উপজেলার চিতলী উত্তর পাড়া গ্রামে। তিনি উপজেলা সদর থেকে বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনার পরপরই স্থানীয় জনতা সড়ক অবরোধ করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাস ও চালককে আটক করার আশ্বাস দিলে পৌনে ১১টার দিকে জনতা অবরোধ তুলে নেয় বলে জানান মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহেদুল হক। ওসি ওয়াহেদ সাংবাদিকদের জানান, বাস এবং এর চালককে আটকের চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২২৭ ঘ.