২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে ট্রেন থেকে আটশ গ্রাম হেরোইন ও কোকেন উদ্ধার

পাঁচবিবি রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী রকেট মেইল ট্রেনে তল্লাশি চালিয়ে শনিবার রাতে আটশ গ্রাম হেরোইন ও কোকেন আটক করেছে বিডিআর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2007, 10:18 AM

Updated : 26 Aug 2022, 08:26 PM

জয়পুরহাট, আগস্ট ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- পাঁচবিবি রেলস্টেশনে খুলনা থেকে ছেড়ে আসা পার্বতীপুর গামী রকেট মেইল ট্রেনে তল্লাশি চালিয়ে শনিবার রাতে আটশ গ্রাম হেরোইন ও কোকেন আটক করেছে বিডিআর। ২৯ রাইফেলস ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ বি এম আজিজুল ইসলাম সাংবাদিকদের জানান, গোপন সূত্রে খবর পেয়ে ট্রেনে তল্লামি চালানো হয়। ওই সময় ট্রেনের টয়লেটে কাগজে মোড়ানো অবস্থায় তিনশ গ্রাম হেরোইন ও পাঁচশ গ্রাম কোকেন পাওয়া যায়। আটক করা মাদকের দাম প্রায় কোটি টাকা বলে বিডিআর জানায়। এদিকে জয়পুরহাটের কাছে হিলি স্থলবন্দরে আমদানি করা ভূট্টার সঙ্গে অবৈধ ভাবে নিয়ে আসা ২২ লাখ টাকা দামের ২৪ মেট্রিক টন বিট লবণসহ একটি ভারতীয় ট্রাক আটক করেছে শুল্ক কর্মকর্তারা। হিলি বন্দর কাস্টমসের সহকারী কমিশনার জিয়াউদ্দীন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার সন্ধ্যায় 'এভারগ্রিন' নামে একটি সিঅ্যান্ডএফ এজেন্সির মাধ্যমে বগুড়া জেলা শহরের মেসার্স হাসান ট্রেডার্সের মালামাল নিয়ে ট্রাকটি বাংলাদশে আসে। নিয়মিত চেকিংয়ের সময় ভুট্টার সঙ্গে অবৈধভাবে নিয়ে বিট লবণ ধরা পড়লে মালামালসহ ট্রাকটি আটক করা হয়। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে সহকারী কমিশনার জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৬১৬ ঘ.