২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর স্কয়ার হাসপাতালে আগুন

রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার আগুন লেগে একটি নিয়ন সাইনবোর্ড পুড়ে গেছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Aug 2007, 03:46 PM

Updated : 26 Aug 2022, 08:25 PM

ঢাকা, আগস্ট ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পান্থপথের স্কয়ার হাসপাতালে বৃহস্পতিবার আগুন লেগে একটি নিয়ন সাইনবোর্ড পুড়ে গেছে। হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। দমকল বাহিনী সদর দপ্তরের কর্তব্যরত কর্মকর্তা সেলিনা মোবারক চৌধুরী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার বিকেল ৫টার পর বৈদ্যুতিক তারের ত্র"টি থেকে হাসপাতালের নিয়ন সাইনবোর্ডে আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল বাহিনীর মোহাম্মদপুর স্টেশন থেকে দুটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। তবে হাসপাতালের কর্মচারীরা তার আগেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/জেকে/২১০৯ ঘ.