২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিনাজপুরে যুবক খুন

ফুলবাড়ি উপজেলায় কামরুল হাসান (৩২) নামে এক যুবককে সোমবার রাতে দুর্বৃত্তরা খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। ফুলবাড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিমুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিরামপুর-ফুলবাড়ি সড়কের লক্ষ্মীপুর এলাকায় কামরুলের লাশটি পড়ে ছিল। লাশের পাশে তার মোটরসাইকেলটিও পাওয়া যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 10:29 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

দিনাজপুর, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ফুলবাড়ি উপজেলায় কামরুল হাসান (৩২) নামে এক যুবককে সোমবার রাতে দুর্বৃত্তরা খুন করেছে বলে জানিয়েছে পুলিশ। ফুলবাড়ি থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আজিমুদ্দিন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিরামপুর-ফুলবাড়ি সড়কের লক্ষ্মীপুর এলাকায় কামরুলের লাশটি পড়ে ছিল। লাশের পাশে তার মোটরসাইকেলটিও পাওয়া যায়। নিহতের পরিবার পুলিশকে জানায়, বিরামপুর থেকে ফুলবাড়ি ফেরার পথে কামরুলকে হত্যা করা হয়। মোটর সাইকেলটি না নেওয়ায় পরিবার ধারণা করছে, পূর্ব শত্র"তার জের ধরেই এ হত্যাকাণ্ড হয়েছে। পুলিশ কর্মকর্তা আজিমুদ্দিন জানান, কামরুলের গলায় আঘাতের চিহ্ন রয়েছে। তার ধারণা, গলায় রশি পেঁচিয়ে কামরুলকে হত্যা করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। কামরুলের বাড়ি উপজেলার গৌরীপুর গ্রামে। তিনি বাড়ির পাশের একটি দোকানে মোবাইল কার্ডের ব্যবসা করতেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬০৯ ঘ.