কিশোরগঞ্জ, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- বাজিতপুর উপজেলায হাওরে ডুবে যাওয়া নৌকার আরও নয় যাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। এনিয়ে নৌকাডুবিতে মৃতের সংখ্যা ১০ এ দাঁড়ালো।
মঙ্গলবার সকালে যতীন্দ্র (৫০), রাসমনি (৪০), ঝন্টু দাস (২৮), শংকর (৯), নয়ন (৭), সঙ্গীতা (৫), শ্রাবণ (৭), শয়ন (৬) ও রূপচান (২০) নামে নয় যাত্রীর লাশ উদ্ধার করা হয় বলে সাংবাদিকদের জানান বাজিতপুর থানার উপপরিদর্শক মো. সালাউদ্দিন।
নিখোঁজ বাকি এক জনকে উদ্ধারে চেষ্টা চলছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
সোমবার সন্ধ্যায় স্থানীয় হিলচিয়া বাজার থেকে ১১ জন যাত্রী নিয়ে নয়াকান্দি গ্রামে যাওয়ার পথে ঝড়ে নৌকাটি ডুবে যায়। দুর্ঘটনার পরপরই পারুল (৬০) নামে এক জনের লাশ উদ্ধার করা হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৭ ঘ.
bdnews24