২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় বাসডাকাতি, আহত ১০

দৌলতপুর উপজেলায় সোমবার রাতে যাত্রীবাহী একটি বাস ডাকাতের কবলে পড়ে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতরা বাস থেকে নগদসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতের হামলায় আহত হয়েছেন বাসচালকসহ ১০ জন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2007, 07:33 AM

Updated : 26 Aug 2022, 08:25 PM

কুষ্টিয়া, আগস্ট ০৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দৌলতপুর উপজেলায় সোমবার রাতে যাত্রীবাহী একটি বাস ডাকাতের কবলে পড়ে বলে জানিয়েছে পুলিশ। ডাকাতরা বাস থেকে নগদসহ প্রায় দুই লাখ টাকার মালামাল লুটে নেয়। ডাকাতের হামলায় আহত হয়েছেন বাসচালকসহ ১০ জন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. সালেহ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, কুষ্টিয়া-দৌলতপুর রুটের রিওন পরিবহনের ওই বাস রাত সাড়ে ১০ টার দিকে মহিষাডোরা এলাকায় পৌঁছালে যাত্রীবেশী ১০-১২ জন ডাকাত বাসচালককে অস্ত্রের মুখে আটকে লুটপাট শুরু করে। তিনি জানান, ওই সময় বাধা দিতে গেলে ডাকাতরা এলোপাথারি কুপিয়ে আহত করে বাসচালক হেলাল(৪০), চালকের সহকারী জিয়া(৩৫), বাসযাত্রী এনামুল(৩০), শফি(৩২), খাইরুল(২২), ইমরান(২৭), লতিফ(২৮), সামাদ(৩০), শাহারুল(৩২) ও হেলাল(৩০) কে। ডাকাতরা যাত্রীদের কাছ থেকে টাকা, মোবাইল ফোন, হাতঘড়ি, স্বর্ণালংকার ও মালামাল লুট করে আল্লার দর্গা এলাকায় বাস থামিয়ে চলে যায় বলে যাত্রীরা পুলিশকে জানায়। ওসি সালেহ জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩০৫ ঘ.