সিলেট, আগস্ট ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে রোববার জিএমজি এয়ারলাইন্সের প্রথম ফ্লাইটের সময় নির্ধারিত ছিল সকাল ১১টা। যান্ত্রিক ত্র"টির কারণে একটি উড়োজাহাজ কলকাতায় আটকা পড়েছে জানিয়ে জিএমজি কর্তৃপক্ষ ওই ফ্লাইট বাতিল করে সন্ধ্যা ও রাতের ফ্লাইটের সময় সূচি ঘোষণা করেন।
একই কারণ দেখিয়ে সন্ধ্যার ফ্লাইটও বাতিল করে শেষে রাত ১০টায় সর্বশেষ ফ্লাইট ঘোষণা করা হয়। রাত সাড়ে ১০ টায়ও যখন বিমানবন্দরে জিএমজির বিমান অবতরণ করছিল না, তখন ১০টা ৪০ মিনিটে সর্বশেষ ফ্লাইটও বাতিল করে মোট ৪০ বিমানযাত্রীকে ঢাকায় নিয়ে যাওয়ার জন্য একটি 'ভলবো' বাস ভাড়া করা হয়। শেষে রাত ১১টায় বিমানের বদলে বাসে করে ঢাকায় নেওয়া হয় বিমানযাত্রীদের এবং সেখান থেকে ফ্লাইট ধরেন বিদেশযাত্রীরা।
এ যাত্রীদেরই এক জন নগরীর জালালাবাদ আবাসিক এলাকার আক্তারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন তাদের ভোগান্তির কথা। লন্ডন যাওয়ার উদ্দেশে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট নির্ধারিত ছিল তার।
জিএমজি এয়ারলাইন্স সিলেটের ট্রাফিক বিভাগের কর্মকর্তা তৌফিক হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "যান্ত্রিক ত্র"টির কারণে রোববার দিন ও রাতের তিনটি ফ্লাইট বাতিলের ঘটনাটি ছিল অনাকাক্সিক্ষত।"
বিদেশগামী যাত্রীদের সুবিধার জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বাস ভাড়া করে দেওয়া হয়েছে জানিয়ে জিএমজি কর্মকর্তা বলেন, "বিদেশ যাত্রীরা যেন ঢাকায় গিয়ে নির্ধারিত ফ্লাইট ধরতে পারেন, সেজন্য বাসের ব্যবস্থা করা হয়।"
ফ্লাইট বিড়ম্বনার বিষয়টি বৈরী আবহাওয়া ও বিমানের যান্ত্রিক ত্র"টির কারণে হয়েছে বলে জিএমজির সিলেট শাখা কার্যালয় সূত্র জানায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭১৭ ঘ.
bdnews24