ঢাকা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- প্রথমবারের মতো শূন্য শুল্ক সুবিধায় ভারতে সিমেন্ট রপ্তানি শুরু করেছে হোলসিম (বাংলাদেশ) লিমিটেড।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন, হোলসিম লিমিটেড একাই ভারতে বছরে প্রায় এক লাখ টন সিমেন্ট রপ্তানি করে ৬০ থেকে ৮০ লাখ ডলার আয় করতে সক্ষম।
হোলসিম (বাংলাদেশ) লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক পি এন আইয়ার বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বৃহস্পতিবার বলেন, "বুধবার নৌপথে আসামের করিমগঞ্জে আমরা পাঁচশ টন সিমেন্ট রপ্তানি করেছি। আগামীকাল (শুক্রবার) আরও এক হাজার টন যাবে আসামের গৌহাটিতে।"
গত দুই বছর ধরে স্থলপথে ৪৮ শতাংশ শুল্ক দিয়ে হোলসিমসহ মোট তিনটি প্রতিষ্ঠান ভারতে সিমেন্ট রপ্তানি করেছে। এর আগে নৌপথে সিমেন্ট রপ্তানির কোনো অনুমতি ছিল না।
পিএন আইয়ার বলেন, "ভারত সরকার স
bdnews24