বরগুনা, আগস্ট ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরের উপকূলবর্তী লাউ ডোবা খেয়াঘাট থেকে শনিবার সকালে ১৩০ ঘনফুট সুন্দরী কাঠসহ একটি ট্রলার আটক করেছে কোস্ট গার্ড।
কোস্ট গার্ডের পশ্চিমাঞ্চলীয় অপারেশন কমান্ডার লেফটেন্যান্ট কাজী নজরুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, উদ্ধার করা কাঠ ও ট্রলারের দাম আনুমানিক আড়াই লাখ টাকা। আটক করা কাঠ চাংমারী ফরেস্টে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/জেকে/১৬২১ ঘ.
bdnews24