ঢাকা, আগস্ট ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- র্যাব সদস্যরা নগরীর মিরপুরে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ১০ কেজি ওজনের একটি শক্তিশালী বোমা ও ১০ টি হ্যান্ড গ্রেনেডসহ চার সন্দেহভাজন জঙ্গিকে আটক করেছে। আটককৃতরা নিষিদ্ধঘোষিত জামায়াতুল মুজাহেদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে পরিচয় দিয়েছে।
র্যাবের মিডিয়া সেলের কর্মকর্তা স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ ফজল বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এই তথ্য জানিয়েছেন। (আরও তথ্যসহ)
স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ ফজল বলেছেন, ১০ কেজি ওজনের যে বোমাটি উদ্ধার করা হয়েছে সেটি দিয়ে যে কোন একটি বড় স্থাপনা মুহুর্তে উড়িয়ে দেওয়া সম্ভব। আর গ্রেনেড গুলো নতুন। দেশে এধরণের গ্রেনেড ইতিপূর্বে উদ্ধার করা হয়নি।
স্কোয়াড্রন লিডার ফজল জানান, গোপন সূত্রে খবর পেয়ে র্যাব সদর দফতরের গোয়েন্দা শাখা বুধবার রাত ৩ টার দিকে মিরপুর ১২-র 'সি' ব্লকের একটি বাড়িতে অভিযান চালায়। এই বাড়িটির মেসের ৮ নম্বর কক্ষ থেকে ৪ জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মো: ইসাহাক (২৫),খলিল (১৮),আনিস (২৭) এবং রফিক (২২)।
ওই কক্ষ থেকেই র্যাব সদস্যরা ১০ কেজি ওজনের একটি বোমা, ১০ টি হ্যান্ড গ্রেনেড, বেশ কিছু জিহাদী বই এবং কিছু 'নাশকতামূলক' বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সকলেই জেএমবি সদস্য বলে স্বীকার করেছে।
স্কোয়াড্রন লিডার মোহাম্মাদ ফজল বলেন, স
bdnews24