২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাদিমের ক্যাডারদের বিরুদ্ধে মামলার বাদীকে জবাই চেষ্টার অভিযোগ

পুঠিয়ার ভালুকগাছি গ্রামে নাদিম মোস্তফা ও তার সহযোগীদের নামে প্রতারণা মামলার বাদী মকসেদ আলীর পুত্র মোশারফ হোসেনকে জবাই করে হত্যার চেষ্টা করেছে নাদিম মোস্তফার ক্যাডাররা। শুক্রবার রাতে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। প্রতারণা মামলায় নাদিম মোস্তফা ও তার ৩ সহযোগীর জেল- জরিমানা হবার কারণেই নাদিমের ক্যাডার বাহিনী এ হামলা চালিয়েছে বলে মোশারফের বড় ভাই গোলাম মোস্তফা দাবি করেছেন। আহত মোশারফকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় পুঠিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2007, 02:06 PM

Updated : 26 Aug 2022, 08:21 PM

রাজশাহী, ২৮ জুলাই(বিডিনিউজ)--পুঠিয়ার ভালুকগাছি গ্রামে নাদিম মোস্তফা ও তার সহযোগীদের নামে প্রতারণা মামলার বাদী মকসেদ আলীর পুত্র মোশারফ হোসেনকে জবাই করে হত্যার চেষ্টা করেছে নাদিম মোস্তফার ক্যাডাররা। শুক্রবার রাতে সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে বলে থানা পুলিশ সুত্রে জানা গেছে। প্রতারণা মামলায় নাদিম মোস্তফা ও তার ৩ সহযোগীর জেল- জরিমানা হবার কারণেই নাদিমের ক্যাডার বাহিনী এ হামলা চালিয়েছে বলে মোশারফের বড় ভাই গোলাম মোস্তফা দাবি করেছেন। আহত মোশারফকে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। সন্ধ্যায় পুঠিয়া থানায় মামলার প্রস্তুতি চলছিল। অভিযোগে বলা হয়, শুক্রবার গভীর রাতে মোকসেদ আলীর পুত্র মোশারফ হোসেনকে সন্ত্রাসীরা কৌশলে ঘর থেকে বের করে আনে। বের হওয়ার পরপরই ৫/৬ জন সন্ত্রাসী মোশারফকে মাটিতে ফেলে গলায় ছুরি ধরে জবাইয়ের প্রস্তুতি নেয়। এ সময় মোশারফ এবং তার স্ত্রীর সন্ত্রাসীদের সঙ্গে ধস্তা-ধস্তি শুরু হয়। ওই সময় তারা চিৎকার করতে থাকলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোশারফের বাম পা, ডান পায়ের একটি আঙ্গুল এবং ডান হাত কেটে গেছে। এলাকাবাসী সন্ত্রাসীদের ফেলে যাওয়া ২টি ছোরা, একটি গামছা এবং একটি সাইকেলের চেন উদ্ধার করেছে। পুঠিয়া থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনিস জানান, তিনি ঘটনা শুনেছেন। অভিযোগ ওসি গ্রহণ করার পর মামলা রেকর্ড হবে। পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন মোশারফ বলেন, সন্ত্রাসীদের সঙ্গে সাজাপ্রাপ্ত পিন্টু মেম্বারের ভাই লাল্টু এবং আজাদ নামে এক ক্যাডারকে তিনি চিনতে পেরেছেন। এই রিপোর্ট লেখার সময় ঘটনায় আহত মোশারফের ভাই গোলাম মো