বগুড়া, জুলাই ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বগুড়ার মোকামতলায় বৃহস্পতিবার ভোরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোহসিন (৩৫) নামের একজন মারা গেছেন। হামলায় আহত হয়েছেন হাসান নামের আরও একজন।
মোহসিন ও হাসান ঢাকা থেকে জয়পুরহাট যাওয়ার পথে বগুড়ার মোকামতলায় বাস থেকে নামার পর এ ঘটনা ঘটে।
আহত হাসান জানান, বাস থেকে নামার কিছুক্ষণ পরই ছিনতাইকারীরা তাদের ঘিরে ধরে। তাদের কাছে কোনো টাকা নেই জানানোর পর ছিনতাইকারীরা ক্ষিপ্ত হয়ে তাদের ছুরিকাঘাত করে।
তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় মোহসিনকে শহীদ জিয়া মেকিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
মোহসিনের বাড়ি জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এসএনডি/২২০৪ ঘ.
bdnews24