২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে গণপূর্ত বিভাগের ১১ প্রকৌশলী সাময়িক বরখাস্ত

বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটের বিভিন্ন ভবন নির্মাণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী, উপ-বিভাগীয় এবং উপ-সহকারী প্রকৌশলীসহ ১১ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2007, 03:50 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

বরিশাল, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - বরিশাল টেক্সটাইল ইনস্টিটিউটের বিভিন্ন ভবন নির্মাণে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে গণপূর্ত বিভাগের নির্বাহী, উপ-বিভাগীয় এবং উপ-সহকারী প্রকৌশলীসহ ১১ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করারও নির্দেশ দেওয়া হয়েছে। গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব এ এস এম রশিদুল হাই বুধবার রাতে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে এ খবরের সত্যতা নিশ্চিত করেন। বরখাস্তকৃতরা হচ্ছেন বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবদুল গনি, সাবেক নির্বাহী প্রকৌশলী হুমায়ুন কবির চৌধুরী (বর্তমানে একই পদে টাঙ্গাইলে কর্মরত), নির্বাহী প্রকৌশলী গোলাম মোহম্মদ, নাসির উদ্দিন মিয়া, উপ-বিভাগীয় প্রকৌশলী জালাল উদ্দিন, রেজাউল ইসলাম, নুরুল ইসলাম, আরিফুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, আলমগীর হোসেন ও আবদুল হাকিম। এদের মধ্যে প্রকৌশলী গোলাম মোহম্মদ ও নাসির উদ্দিন মিয়া স