সিরাজগঞ্জ, জুলাই ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- তাড়াশ উপজেলায় 'চরমপন্থী' সন্দেহে দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার দেওড়া গ্রাম থেকে অনিল (৩৫) ও জহুরুল (২৬) নামে ওই দুই জনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তাড়াশ থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মশিউর রহমান।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনিছ হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৪২৭ ঘ.
bdnews24