২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরূপ আবহাওয়ায় বিমানের ফ্লাইট ১২ ঘন্টা বিলম্বিত

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে প্রায় ১২ ঘন্টা দেরিতে ঢাকা অবতরণ করেছে। বিলম্বিত এই ফ্লাইটটির যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 04:34 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের লন্ডন ফ্লাইট বিরূপ আবহাওয়ার কারণে মঙ্গলবার রাতে প্রায় ১২ ঘন্টা দেরিতে ঢাকা অবতরণ করেছে। বিলম্বিত এই ফ্লাইটটির যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। বিমানের মুখপাত্র খান মোশাররফ হোসেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, বিজি- ০১৪ ফ্লাইটটির লন্ডন থেকে দুবাই হয়ে মঙ্গলবার সকাল ৮ টার দিকে ঢাকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করা কথা ছিল। কিন্তু প্রবল বাতাস ও বৃষ্টির কারণে তা বেশ কয়েক ঘন্টার জন্য বিলম্বিত হয়। মুখপাত্র জানান, দেশে আবহাওয়া দুর্যোগপূর্ণ থাকায় ডিসি ১০ বিমানটি দুবাই থেকে ছাড়তেই দেরি করে। পরে সন্ধ্যার দিকে ফ্লাইটটি ঢাকা নামতে না পেরে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করে। কিন্তু ঝোড়ো আবহাওয়ার কারণে সেখানেও অবতরণ করতে না পেরে ঘুরে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণে বাধ্য হয়। সেখানে কিছুক্ষণ যাত্রা বিরতির পর অবশেষে রাত সাড়ে ৮ টার দিকে ফ্লাইটটি নিরাপদে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে ২২০০ ঘ.