২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে এখন 'জোর যার মুল্লুক তার': রেহানার প্রতিক্রিয়া

যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানা বলেছেন, চাঁদাবাজি মামলার অভিযোগপত্রে তার ও বড় বোন হাসিনার নাম উদ্দেশ্যমূলকভাবে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে তাদের হেয়প্রতিপন্ন, অপদস্থ ও হয়রানির চেষ্টা করছে সরকার। মঙ্গলবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রেহানা বলেন, "এদের হাতে সবকিছু। এরা নিয়মের ধার- কাছ দিয়ে যাচ্ছে না। দেশে এখন 'জোর যার মুল্লুক তার' অবস্থা চলছে। এর চেয়ে জঘন্য কিছু আর হতে পারে না। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। এটি টিকবে না।" তিনি আরও বলেন,"জনগণ সব কিছু বুঝতে পারবে। বাংলাদেশের মানুষকে এত সহজে বোকা বানানো যাবে না।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 09:54 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুক্তরাজ্য প্রবাসী শেখ রেহানা বলেছেন, চাঁদাবাজি মামলার অভিযোগপত্রে তার ও বড় বোন হাসিনার নাম উদ্দেশ্যমূলকভাবে রাখা হয়েছে। তিনি অভিযোগ করেন, এর মাধ্যমে তাদের হেয়প্রতিপন্ন, অপদস্থ ও হয়রানির চেষ্টা করছে সরকার। মঙ্গলবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে দেওয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ রেহানা বলেন, "এদের হাতে সবকিছু। এরা নিয়মের ধার- কাছ দিয়ে যাচ্ছে না। দেশে এখন 'জোর যার মুল্লুক তার' অবস্থা চলছে। এর চেয়ে জঘন্য কিছু আর হতে পারে না। মামলাটি উদ্দেশ্যপ্রণোদিত। এটি টিকবে না।" তিনি আরও বলেন,"জনগণ সব কিছু বুঝতে পারবে। বাংলাদেশের মানুষকে এত সহজে বোকা বানানো যাবে না।" রেহানা বলেন, "বঙ্গবন্ধুর মেয়েদের কেন চাঁদাবাজি করতে হবে? আমি এখনো চাকরি করছি। আমাদের সন্তানরা উচ্চশিক্ষিত। তারা অত্যন্ত সাধারণ জীবনযাপন করে। বঙ্গবন্ধুর মেয়েদের হেয়প্রতিপন্ন ও অপদস্থ করার জন্যই এই মামলা হয়েছে।" ইস্ট--কোস্ট ট্রেডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আজম জে চৌধুরী ১৩ জুন গুলশান থানায় মামলাটি করেন। মামলার এজাহারে শেখ হাসিনা, তার ফুপাতো ভাই ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী শেখ ফজলুল করিম সেলিমকে আসামি করা হলেও সেখানে শেখ রেহানার নাম ছিল না। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএনডি/জিএনএ/এসি/১৫৪৯ ঘ.