ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ব্যবসায়ী আজম জে চৌধুরীর দায়ের করা প্রায় তিন কোটি টাকার চাঁদাবাজির মামলায় শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ফুপাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে অভিযোগপত্র আদালতে দাখিল করেছে পুলিশ।
এই মামলায় সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা কারাগারে বন্দি আছেন। মামলায় রেহানাকে আসামী করা না হলেও পুলিশের দাখিল করা অভিযোগপত্রে তার নামও অর্ন্তভুক্ত করা হয়েছে। কারাগারে বন্দি হয়ে আছেন মামলার প্রধান আসামী সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য শেখ সেলিম।
অভিযোগপত্রে অন্তর্ভুক্ত করায় ক্ষুদ্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে যুক্তরাষ্ট্রে অবস্থানরত রেহানা মঙ্গলবার দুপুরে টেলিফোনে বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন,অভিযোগপত্রে উদ্দেশ্যমূলকভাবে তার ও বড় বোন হাসিনার নাম রাখা হয়েছে।
রেহানার অভিযোগ, এর মাধ্যমে তাদের হেয়প্রতিপন্ন, অপদস্থ ও হয়রানির চেষ্টা করছে সরকার।
বিশেষ কারাগারে আটক শেখ হাসিনাও এ নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। তার আয়কর আইনজীবী খন্দকার মুনিরুজ্জামান কারাগারে দেখা করে বেরিয়ে এসে সাংবাদিকদের বলেন , শেখ হাসিনা বলেছেন, "রেহানাকে কেন অন্তর্ভূক্ত করা হলো। সেতো তখন দেশেই ছিল না।"
উলে
bdnews24