২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে থানা হাজতে আসামির অস্বাভাবিক মৃত্যু

জয়পুরহাটের কালাই থানা হাজতে মঙ্গলবার ভোর রাতে আব্দুস সামাদ (৪৫) নামে এক আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, থানা হাজতে সরবরাহ করা কম্বল ছিড়ে গলায় ফাঁস দিয়ে ওই আসামি আত্মহত্যা করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Jul 2007, 07:03 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

জয়পুরহাট, জুলাই ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাটের কালাই থানা হাজতে মঙ্গলবার ভোর রাতে আব্দুস সামাদ (৪৫) নামে এক আসামির অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, থানা হাজতে সরবরাহ করা কম্বল ছিড়ে গলায় ফাঁস দিয়ে ওই আসামি আত্মহত্যা করেছেন। এ ঘটনার পর দায়িত্ব অবহেলার জন্য কর্তব্যরত উপপরিদর্শক আমিনুল ইসলাম ও কনস্টেবল এমদাদ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। এ ছাড়া ২৪ ঘণ্টার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) আফতাব উদ্দীনকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সিভিল সার্জনকে প্রধান করে একটি মেডিক্যাল টিম গঠন করা হয়েছে। খবর পেয়ে জেলা প্রশাসক নিতাই পদ দাস ও পুলিশ সুপার শফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, গত ২২ জুলাই একটি হত্যা মামলায় কালাই উপজেলার হিমাইল গ্রামের আব্দুস সামাদকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ২৩ জুলাই তাকে গ্রেপ্তার দেখানো হয়। মঙ্গলবার রাতে কম্বল ছিড়ে গলায় ফাঁস দিয়ে ওই আসামি আত্মহত্যা করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/এমআই/১২৫৭ ঘ.