২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনার ওয়ার্ড কমিশনার হাফিজকে আটক

খুলনা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কমিশনার শেখ হাফিজুর রহমান হাফিজকে টেন্ডারবাজি, অস্ত্রবাজি এবং তদ্বিরবাজির অভিযোগে যৌথবাহিনী আটক করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 07:59 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

খুলনা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - খুলনা সিটি করপোরেশনের ১৭ নং ওয়ার্ড কমিশনার শেখ হাফিজুর রহমান হাফিজকে টেন্ডারবাজি, অস্ত্রবাজি এবং তদ্বিরবাজির অভিযোগে যৌথবাহিনী আটক করেছে। সোমবার রাত ১ টা ২৫ মিনিটে তাকে নগরীর সোনাডাঙ্গার বাসা থেকে যৌথবাহিনীর ক্যাস্পে নিয়ে যাওয়া হয়। রাত পৌনে ১১টা থেকে তার বাসায় তল্লাশি চালানো শুরু করে যৌথবাহিনী। কিন্তু তল্লাশিতে কিছু পাওয়া যায়নি বলে জানান যৌথবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার দেওয়ান মোক্তাদির হোসেন। তিনি বলেন, সিটি করপোরেশনের টেন্ডারবাজি, অস্ত্রবাজি এবং তদ্বিরবাজির অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএইচবি/০১৫২ ঘ.