২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ (সংশোধিত)

সদ্যগঠিত প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে যোগদানকারী যশোরের সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেনের কেশবপুরের বাড়িতে সোমবার সন্ধ্যায় তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এসময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 06:04 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

যশোর, ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সদ্যগঠিত প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে যোগদানকারী যশোরের সাবেক সাংসদ মাওলানা সাখাওয়াত হোসেনের কেশবপুরের বাড়িতে সোমবার সন্ধ্যায় তল্লাশি চালিয়েছে যৌথবাহিনী। এসময় তাকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে যৌথবাহিনীর একজন কর্মকর্তা জানান, মাওলানা সাখাওয়াতের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। পালিয়ে যাবেন না এই শর্তে সোমবার তাকে আটক করা হয়নি। কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুজিবর রহমান জানান, সোমবার সন্ধ্যা সাতটার দিকে যৌথবাহিনী, র‌্যাব ও পুলিশ সদস্যরা কেশবপুর আলিয়া মাদ্রাসা জামে মসজিদ এলাকায় মাওলানা সাখাওয়াতের বাড়ি ঘিরে ফেলে। যৌথবাহিনী তাকে জিজ্ঞাসাবাদ করে এবং বাড়ি থেকে বিভিন্ন কাগজপত্র জব্দ করে। তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে গ্রেপ্তার করে যশোর নিয়ে আসা হয়। মাওলানা সাখাওয়াত হোসেন ১৯৯০ সালে জামায়াতের মনোনয়ন নিয়ে সাংসদ নির্বাচিত হন। এরপর ওই সংসদের মেয়াদের শেষের দিকে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বিএনপি থেকে বহিষ্কার করা হয়। এরপর রাজনীতিতে দীর্ঘ বিরতি দিয়ে ২০০৬ সালে এলডিপিতে যোগ দেন তিনি। এলডিপিতে তাকে কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি করা হয়। সর্বশেষ নবগঠিত প্রগ্রেসিভ ডেমোক্রেটিক পার্টিতে যোগ দেন তিনি। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতনিধি/এমএআর/জেকে/এমএইচবি/২১১৯ ঘ.