২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্ষণের দায়ে ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচজনের যাবজ্জীবন

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার চিলোকুট গ্রামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক খন্দকার ইমদাদুল হাসান এই রায় দেন। সাজা প্রাপ্তরা হলো- সাইফুল ইসলাম ওরফে রিংকু, মেজবাউল ইসলাম টিংকু, মাসুম মিয়া, মনির হোসেন ও আব্দুল মান্নান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 03:39 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া সদর থানার চিলোকুট গ্রামে এক স্কুল ছাত্রীকে ধর্ষণের দায়ে পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক খন্দকার ইমদাদুল হাসান এই রায় দেন। সাজা প্রাপ্তরা হলো- সাইফুল ইসলাম ওরফে রিংকু, মেজবাউল ইসলাম টিংকু, মাসুম মিয়া, মনির হোসেন ও আব্দুল মান্নান। মামলার বিবরণে জানা যায়, ২০০৩ সালের ১৭ এপ্রিল আসামীরা ১৩ বছরের এক কিশোরীকে স্কুল থেকে ফেরার পথে অপহরণের পর ধর্ষণ করে। ২৮ এপ্রিল মেয়ের বাবা এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২১৩৪ ঘ.