২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে অস্ত্র মামলায় এক ব্যাক্তির ১৭ বছর কারাদণ্ড

অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ইকবাল হোসেন ভাসানী নামের এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মুহাম্মদ নুরুল হুদা এ রায় দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 03:36 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ অস্ত্র ও গুলি রাখার দায়ে ইকবাল হোসেন ভাসানী নামের এক ব্যক্তির ১৭ বছরের কারাদণ্ড হয়েছে। সোমবার ঢাকার ৩ নম্বর দ্রুত বিচার আদালতের বিচারক মুহাম্মদ নুরুল হুদা এ রায় দেন। রায়ের বিবরণে জানা যায়, গত বছরের ১৮ জুন ভাসানীকে গ্রেপ্তারের পর তার কথামতো ৬ নম্বর ইংলিশ রোডের পার্কের ভেতর থেকে রিভলবার ও গুলি উদ্ধার করে পুলিশ। এরপর কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/জেকে/২১২৮ ঘ.