২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জমি দখলের মামলায় জামিন পেলেন সালমান এফ রহমান

জমি দখলের মামলায় হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। একইসঙ্গে এ মামলার কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়ে মামলাটি জরুরি বিধিমালার অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তাও জানতে চেয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 03:13 PM

Updated : 26 Aug 2022, 08:20 PM

ঢাকা, জুলাই (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জমি দখলের মামলায় হাইকোর্ট থেকে অন্তবর্তীকালীন জামিন পেয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা শিল্পপতি সালমান এফ রহমান। একইসঙ্গে এ মামলার কার্যক্রম স্থগিত করার নির্দেশ দিয়ে মামলাটি জরুরি বিধিমালার অন্তর্ভুক্ত করার নির্দেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না সরকারের কাছে তাও জানতে চেয়েছে আদালত। সোমবার বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমানের হাইকোর্ট বেঞ্চ সালমান রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। ২০০০ সালে জয়দেবপুরে একটি জমি দখলের অভিযোগে সালমান রহমানের বিরুদ্ধে চলতি বছরের ৩১ মার্চ জয়দেবপুর থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়। গত ১৬ জুন গাজীপুর আমলি আদালতে এ মামলার অভিযোগপত্র দেওয়া হয়। পরে সরকার মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নিলে সালমান এর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন। সালমান এফ রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক উল হক ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান। গত ৪ ফেব্রুয়ারি যৌথবাহিনী সালমান এফ রহমানকে গ্রেফতার করে। বিডিনিউজ২৪ডটকম/এটি/জেকে/এসকে ২১০৭ ঘ.