২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে ব্রিজ দেবে জেলার সঙ্গে ৪ উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন

নীলফামারী-ডোমার সড়কে হরতকিতলা এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে চার উপজেলার সড়ক যোগাযোগ রোববার রাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2007, 11:55 AM

Updated : 26 Aug 2022, 08:20 PM

নীলফামারী, জুলাই ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নীলফামারী-ডোমার সড়কে হরতকিতলা এলাকায় একটি ব্রিজ দেবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে চার উপজেলার সড়ক যোগাযোগ রোববার রাত থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মালবাহী একটি ট্রাক যাওয়ার সময় ব্রিজটি দেবে যায়। নীলফামারী সড়ক ও জনপথ অফিস জানিয়েছে, নীলফামারী-ডোমার সড়কে হরতকিতলার ওই ব্রিীজটি অনেক আগে নির্মাণ করা হয়েছিল। এর আগেও একবার সেটি মেরামত করা হয়। রোববার রাতে একটি মালবাহী ট্রাক পার হওয়ার ব্রিজটি দেবে যায়। নীলফামারী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী রেজাউল করিম জানান, ব্রিজটি দেবে যাওয়ায় জেলা সদরের সঙ্গে পঞ্চগড়ের দেবীগঞ্জ, নীলফামারীর ডোমার, ডিমলা ও জলঢাকা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এর অবস্থা অত্যন্ত নাজুক বলে তা সংস্কার করা সম্ভব নয়। এটি নতুন করে নির্মাণের জন্য অর্থ বরাদ্দ চেয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কাছে ফ্যাক্স বার্তা পাঠানো হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৫৭ ঘ.