ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মায়ানমারের উপ-পররাষ্ট্রমন্ত্রী উ কিউ থু বাণিজ্য ও অন্যান্য অমীমাংসিত দ্বিপাক্ষিক বিষয় আলোচনা করতে রোববার ঢাকা আসছেন। শনিবার নাম প্রকাশে অনিচ্ছুক পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ তথ্য জানান।
বাংলাদেশের সঙ্গে চার সদস্যের মায়ানমার প্রতিনিধিদলের আলোচনার বিষয়গুলোর মধ্যে থাকবে দু'দেশের মধ্যে সরাসরি সড়ক যোগাযোগ, বাণিজ্য বৃদ্ধি, রোহিঙ্গা শরণার্থী পূনর্বাসন, সমুদ্র সীমানা এবং ভিসা প্রক্রিয়া সহজীকরণ।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, পররাষ্ট্র উপদেষ্টা ইফতেখার আহমেদ চৌধুরী এপ্রিলে মায়ানমারে সরকারি সফরকালে যেসব বিষয় আলোচনা করেছেন সেগুলোই মূলত আলোচনায় আনা হবে।
ইতোমধ্যে বাংলাদেশ ও মায়ানমার একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।
প্রসঙ্গত, বাংলাদেশ দুদেুেশর মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের সুবিধার্থে মায়ানমারের অভ্যন্ত
bdnews24