২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট ও মৌলভীবাজারে ৩টি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে মালিক সমিতি

সরবরাহ পাম্পের পরিমাপক যন্ত্রে (ডিসপেনসিং ইউনিট) ত্র"টি থাকায় শনিবার সিলেটের দুটি ও মৌলভীবাজারের একটি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে সিলেট বিভাগীয় পেট্টোল পাম্প মালিক সমিতির বিশেষ পরিদর্শক দল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 05:22 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সিলেট, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সরবরাহ পাম্পের পরিমাপক যন্ত্রে (ডিসপেনসিং ইউনিট) ত্র"টি থাকায় শনিবার সিলেটের দুটি ও মৌলভীবাজারের একটি পেট্রোল পাম্প বন্ধ করে দিয়েছে সিলেট বিভাগীয় পেট্টোল পাম্প মালিক সমিতির বিশেষ পরিদর্শক দল। সিলেট বিভাগীয় পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি মহসিনুর রশীদ জানান, সমিতির কার্যকরী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিলেট ও মৌলভীবাজারে ২১টি পাম্পের ১১৮টি ডিসপেনসিং ইউনিট পরীক্ষা করা হয়। পরিমাপে ত্র"টি ধরা পড়ায় সিলেটের দক্ষিণ সুরমার মেসার্স হাবিব হোসেন ফিলিং স্টেশন, লালাবাজারের হাজী ফরমুজ আলী ফিলিং স্টেশন ও মৌলভীবাজারের মেসার্স আমিরুনন্নেছা ফিলিং স্টেশনের ছয়টি ইউনিটের সবকটিই বন্ধ করে দেওয়া হয়। সিলেট শিল্প ও বণিক সমিতি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্টস অ্যান্ড পেট্রোল পাম্প ওয়ানার্স এসোসিয়েশনের সদস্য ও বিএসটিআই এর কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/জেকে/২৩১৪ ঘ.