২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক প্রভাব খাটানোর দিন শেষ: আইজিপি

মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, পুলিশ বিভাগে ইতিবাচক পরিবর্তন আনার এটিই উপযুক্ত সময়। এখন সময় এসেছে পুলিশের প্রতি 'হ্যাঁ' বলার। এজন্য পুলিশ বিভাগে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানায় আইনী পরিসেবা কেন্দ্র (লিগ্যাগ সার্ভিস সেন্টার) এবং পুলিশ ওপেন ডে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, প্রভাব ও প্রতিপত্তি খাটিয়ে যারা পুলিশকে ব্যবহার করে তাদের কখনোই কিছু বলা হয় না। পুলিশের দুর্নাম ঘোচানোর জন্য শুধুমাত্র পুলিশ নয় সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মহা পুলিশ পরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ বলেছেন, পুলিশ বিভাগে ইতিবাচক পরিবর্তন আনার এটিই উপযুক্ত সময়। এখন সময় এসেছে পুলিশের প্রতি 'হ্যাঁ' বলার। এজন্য পুলিশ বিভাগে বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়েছে। শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ মডেল থানায় আইনী পরিসেবা কেন্দ্র (লিগ্যাগ সার্ভিস সেন্টার) এবং পুলিশ ওপেন ডে উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। আইজিপি বলেন, প্রভাব ও প্রতিপত্তি খাটিয়ে যারা পুলিশকে ব্যবহার করে তাদের কখনোই কিছু বলা হয় না। পুলিশের দুর্নাম ঘোচানোর জন্য শুধুমাত্র পুলিশ নয় সকলকে ইতিবাচক মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, রাজনৈতিক ও আর্থিক প্রভাব খাটানোর দিন শেষ হতে চলেছে। মডেল থানা করার মধ্য দিয়ে পুলিশের সচেতনতা আরও বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে পুলিশ যাতে সকল শ্রেণীর আস্থাভাজন হতে পারে এবং সকলের বন্ধু হতে পারে সে চেষ্টা করা হচ্ছে। ইউএনডিপির অর্থায়নে পরিচালিত 'মডেল থানা' প্রকল্পের আওতায় সাধারণের কাছে আইনী সুবিধা সহজ করার জন্য সংশ্লিষ্ট থানার একজন উপ-পরিদর্শক আইনী সেবা কেন্দ্রে আইনসহ বিভিন্ন বিষয়ে সাহায্য করবেন। অপরদিকে, পুলিশ ওপেন ডে'তে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রতি মাসের নির্দিষ্ট একটি দিন ওই থানার বাসিন্দাদের অভিযোগ শুনবেন এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা দেবেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সংস্কার প্রকল্পের (পিআরপি) পরিচালক এবং অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক নব বিক্রম কুমার ত্রিপুরা, উপ মহা পুলিশ পরিদর্শক আমীর উদ্দিন, পুলিশ কমিশনার মইনুর রহমান চৌধুরী, জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রতিনিধি স্টেবার হোবার্ট প্রমুখ। এরপর বিকেলে আইজিপি নূর মোহাম্মদ চট্টগ্রাম জেলার সবচেয়ে বড় উপজেলা ফটিকছড়ির ভূজপুর ইউনিয়নে একটি নতুন থানার উদ্বোধন করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/ডিডি/এসকে ১৯৩৬ ঘ.