পাবনা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- শহরের কয়েকটি দোকানে শনিবার অভিযান চালিয়ে বিপুল পরিমাণ এসিড, সরকারি ঔষধ ও ফরমালিন উদ্ধার করেছে র্যাব।
এগুলো বিক্রির অভিযোগে ইউনুস আলী, কাওছার উদ্দিন ও দুলাল বিশ্বাস নামে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পাবনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হারুন ও র্যাবের সহকারী পরিচালক এস এম তানভির আরাফাতের নেতৃত্বে দুপুর ১২ টার দিকে শহরের পাবনা ড্রাগ হাউস, জনতা কালার স্টোর এবং রায়হান ট্রেডার্সে অভিযান চালায়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এসএনডি/১৬০৯ ঘ.
bdnews24