২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউরোপ জয়ে যাচ্ছে বাংলার আনন্দ-বেদনার কাব্যগাথা নকশী কাঁথা

বাংলার গ্রামীণ জনপদের হাসি, আনন্দ, দুঃখ, বেদনা সব মূর্ত করে তুলেছিলেন পল্লীকবি জসীম উদ্দীন তার 'নকশী কাঁথার মাঠ' কাব্যে। শুধু একটি কাঁথা নয়, নকশী কাঁথার পরতে পরতে নান্দনিক কারুকার্যের সঙ্গে মিশে রয়েছে আমাদের সব আশা, সব সম্ভাবনা। আমাদের সংস্কৃতির বাহন হয়ে সেই নকশী কাঁথা ইতোমধ্যেই সমাদৃত হয়েছে বহির্বিশ্বে। এবার গোপালগঞ্জের গ্রামীণ নারীদের সাফল্য যাচ্ছে ইউরোপে। সেই সফলতার কথাই বলছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 09:19 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

গোপালগঞ্জ, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলার গ্রামীণ জনপদের হাসি, আনন্দ, দুঃখ, বেদনা সব মূর্ত করে তুলেছিলেন পল্লীকবি জসীম উদ্দীন তার 'নকশী কাঁথার মাঠ' কাব্যে। শুধু একটি কাঁথা নয়, নকশী কাঁথার পরতে পরতে নান্দনিক কারুকার্যের সঙ্গে মিশে রয়েছে আমাদের সব আশা, সব সম্ভাবনা। আমাদের সংস্কৃতির বাহন হয়ে সেই নকশী কাঁথা ইতোমধ্যেই সমাদৃত হয়েছে বহির্বিশ্বে। এবার গোপালগঞ্জের গ্রামীণ নারীদের সাফল্য যাচ্ছে ইউরোপে। সেই সফলতার কথাই বলছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম এর গোপালগঞ্জ প্রতিনিধি মনোজ সাহা। গোপালগঞ্জের নকশী কাঁথার কারিগর লিপি, অমিত, অনিমা, শুক্লার মতো অসংখ্য নারী এতোদিন স্বপ্ন বুনেছেন কাঁথার গাথুনিতে। এবার স্বপ্ন- সাবলম্বী হওয়ার। আর তাদের এ স্বপ্ন দেখিয়েছে 'নকশী কাঁথা'। এরই মধ্যে অনেকেই ফিরিয়ে এনেছেন তাদের ভাগ্য। কাঁথা তৈরি করে প্রতি মাসে তারা যে টাকা আয় করছেন তা দিয়ে এখন অনেকের সংসারে এসেছে সচ্ছলতা। সন্তানদের পাঠাচ্ছেন স্কুলে। আর এ নকশী কাথাই এবার যাচ্ছে ইউরোপে। আগামী ২৭ সেপ্টেম্বর সুইডেনের ইয়োতেবরি শহরে আয়োজিত প্রদর্শনীতে গোপালগঞ্জের নকশী কাঁথা প্রদর্শন করা হবে। প্রদর্শনীতে সুইডেনের রেডক্রস গোপালগঞ্জের নারীদের তৈরি করা নকশী কাঁথাসহ হাজারটি পণ্য নিয়ে পসরা সাজাবে। থাকবে এখানকার কুটির শিল্পে উৎপাদিত গ্রামবাংলার লেপের কভার, স্লিপিং গাউন, টি-শার্ট, বাচ্চাদের পোশাক আর রকমারি পুতুল। ইউরোপে অর্গানিক কাপড়ের তৈরি পোশাকের কথা বিবেচনা করে গোপালগঞ্জের কুটির শিল্পগুলোতে তৈরি করা হয়েছে অর্গানিক পদ্ধতিতে তৈরি মানসম্পন্ন পণ্যসামগ্রী। ইতোমধ্যেই সুইডেনের গ্রীন নুরডিক কোম্পানি গোপালগঞ্জে উৎপাদিত পণ্য নিয়ে ওই দেশে বাজারজাত করার প্রক্রিয়াও শুরু করেছে। 'জয় রহমান ওয়েলফেয়ার ফাউন্ডেশন' নামের একটি প্রতিষ্ঠান এ কাজে নারী কর্মীদের সহায়তা দিয়ে যাচ্ছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ জুলফিকুর রহমান মিন্টু। দীর্ঘ ২৯ বছর সুইডেনে থেকে দেশে ফিরে দুস্থদের জন্য কিছু একটা করার তাড়নায় নেমে পড়েন মাঠে। সঙ্গে নেন গ্রামের নারীদের। হত দরিদ্র শ্রেণীর মানুষের হাতকে কর্মীর হাতে পরিণত করার জন্য ও তাদের জীবনযাত্রার মান উন্নত করার জন্য তিনি শহরের মধ্যপাড়ার বটতলা এলাকায় গড়ে তোলেন একটি কুটির শিল্প ইউনিট। কুটির শিল্পের হ্যান্ডিক্রাফট বিভাগে ৪২ জন দুঃস্থ মহিলা কর্মী কাজ করছেন। আর পোশাক তৈরি বিভাগে কাজ করছে ৮ জন পুরুষ কর্মী। তারা জানালেন, এখানে কাজ নেওয়ার পর তারা সুখেই আছেন। কুটির শিল্প ইউনিটের প্রধান নিভু বাইন। তিনি জানান, ২০০৩ সালে এই ইউনিটের যাত্রা শুরু হয়। তখন থেকেই এখানে নকশী কাঁথা, চাদর, লেপের কভার, স্লিপিং গাউন, টি-শার্ট, বাচ্চাদের পোশাক, রকমারি পুতুল ও বড়দের পোশাক তৈরি করা শুরু হয়। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে পণ্য উৎপাদন ও কর্মচারীর বেতন দিয়েছেন। স