২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দুর্ঘটনায় ২০ বাসযাত্রী আহত

এম আর পরিবহনের ঢাকাগামী একটি বাস শনিবার সকালে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2007, 07:45 AM

Updated : 26 Aug 2022, 08:19 PM

সাতক্ষীরা, জুলাই ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- এম আর পরিবহনের ঢাকাগামী একটি বাস শনিবার সকালে রাস্তার পাশে খাদে পড়ে গিয়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ঢাকাগামী ওই গাড়িটি সাতক্ষীরার শ্যামনগর থেকে সাতক্ষীরা শহরে আসছিল। শনিবার সকাল ৮টায় বাঁকাল গ্রামের চারবটতলা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে গাড়ির ২০ জন যাত্রী আহত হন। তাদেরকে সাতক্ষীরা সদর হাসপাতালসহ শহরের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এম আর পরিবহনের সাতক্ষীরার ব্যবস্থাপক আব্দুল আজিজ জানান, বৃষ্টির কারণে চাকা পিছলে ওই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৪৭ ঘ.