চাঁদপুর, জুলাই ২০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জেলার ফরিদগঞ্জ উপজেলার পূর্ব ধানুয়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফাতেমা আক্তার রিনি (১১) নামে পঞ্চম শ্রেণীর এক ছাত্রী মারা গেছে।
নিহতের বাবা বিল্লাল শেখ জানান, শুক্রবার দুপুরে রিনি বাড়ির পাশের একটি বিল থেকে শাপলা তুলতে যায়। ওই সময় বিদূুতের একটি তার ছিড়ে বিলের পানিতে পড়ে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই রিনির মৃত্যু হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএআর/এসকে ২০৪০
bdnews24