২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় নির্যাতক স্কুল শিক্ষক সাময়িক বরখাস্ত

সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চ্যাংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনকে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জয়নাল আবেদিনের নির্যাতনে প্রথম শ্রেণীর ছাত্র ছাত্র হারুন (৬) বুধবার মারা যায় বলে তার পরিবার অভিযোগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 04:52 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

গাইবান্ধা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের চ্যাংমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিনকে শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। জয়নাল আবেদিনের নির্যাতনে প্রথম শ্রেণীর ছাত্র ছাত্র হারুন (৬) বুধবার মারা যায় বলে তার পরিবার অভিযোগ করেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম নবী বৃহস্পতিবার জানান, শিক্ষক জয়নাল আবেদিনকে সাময়িক বরখাস্ত ও তার বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হয়েছে। এছাড়া বিদ্যালয়ের অন্য শিক্ষকদেরও দ্রুত বদলি করা হবে। এদিকে বুধবার সদর হাসপাতালে হারুনের ময়না তদন্ত করা হয়েছে। হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আমিনুল ইসলাম জানান, আঘাতের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে শিশুটি মারা গেছে। এলাকাবাসী জানায়, ইউনিয়নের সমস গ্রামের দিনমজুর আয়নাল মিয়ার ছেলে হারুন মিয়া গত শনিবার বিদ্যালয় থেকে বরাদ্দ করা দুটি বিস্কুট না খেয়ে বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পকেটে রাখে। প্রধান শিক্ষক এ ঘটনা জানতে পেরে হারুনকে মারধর করলে বিদ্যালয়েই সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বাড়িতে কয়েকদিন থাকার পর বুধবার তার অবস্থার আরও অবনতি হয়। পরে সুন্দরগঞ্জ স্বাস্থ্য কমপ্লে