ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- অবৈধ গুলি রাখার অভিযোগে দায়ের হওয়া অস্ত্র মামলায় বরিশাল সিটি করপোরেশনের মেয়র মজিবর রহমান সরোয়ারের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার বিকেলে গুলশান থানার উপ পরিদর্শক মো. শহীদুল্লাহ ঢাকার মুখ্য মহানগর হাকিম শামসুল আলমের আদালতে অভিযোগপত্রটি দাখিল করেন।
মজিবর রহমান সরোয়ারকে ২৮ মে তার গুলশানের বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তার বাসা থেকে চার রাউন্ড অবৈধ গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় র্যাব- ৭ এর ডিএডি মো. আকতারুজ্জামান বাদী হয়ে গুলশান থানায় অস্ত্র আইনে একটি মামলা করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/২০৩৭ ঘ.
bdnews24