২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদকের চিঠি গ্রহণ করেছেন হাসিনা, স্বজনরা দেখা করতে পারেননি

সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো চিঠি গ্রহণ করেছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে তিনি চিঠিটি গ্রহণ করেন। এদিকে, কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবারও দেখা করতে পারেননি তার স্বজনরা। সুপ্রিম কোর্টের চার আইনজীবী তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন। এ ছাড়া হাসিনাকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্টে বৈঠক করেছেন আইনজীবীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 02:32 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - সম্পদের হিসাব চেয়ে দুর্নীতি দমন কমিশনের পাঠানো চিঠি গ্রহণ করেছেন শেখ হাসিনা। বৃহস্পতিবার বিকালে তিনি চিঠিটি গ্রহণ করেন। এদিকে, কারাবন্দি শেখ হাসিনার সঙ্গে বৃহস্পতিবারও দেখা করতে পারেননি তার স্বজনরা। সুপ্রিম কোর্টের চার আইনজীবী তার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেছেন। এ ছাড়া হাসিনাকে আইনি সহায়তা দেওয়ার বিষয়ে দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্টে বৈঠক করেছেন আইনজীবীরা। দুদকের চিঠি গ্রহণ করার খবরটি নিশ্চিত করে উপ-মহাকারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী সাংবাদিকদের জানান, শেখ হাসিনা বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটায় চিঠিটি গ্রহণ করেছেন। হাসিনার স্বজনদের মধ্যে বৃহস্পতিবার দুপুর দেড়টায় সংসদ ভবন এলাকায় আসেন মামাতো বোন শেখ মিলি, খালাতো বোন ফরিদা শেখ, চাচাতো বোন শেখ পারুল, হাসিনার প্রটোকল অফিসার মনজিলা ফারুকসহ বেশ কয়েকজন আত্মীয়। কিন্তু কর্তব্যরত পুলিশ তাদের ভেতরে যেতে বাধা দেয়। সেখানে দায়িত্ব পালনরত তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানে আলম বলেন, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া কাউকে ভেতরে যেতে দেওয়া হবে না। শেখ মিলি সাংবাদিকদের বলেন, আইনি প্রক্রিয়ার মাধ্যমেই আমরা শেখ হাসিনার সঙ্গে দেখা করতে চাই। এ জন্য আমরা আবেদন করেছি। কিন্তু কর্তৃপক্ষ এখনও কিছু জানাচ্ছে না। আধ ঘণ্টা অপেক্ষার পর দুপুর ২টার দিকে তারা চলে যান। এরপর দুপুর পৌনৈ তিনটার দিকে হাসিনার সঙ্গে দেখা করতে আসেন তার ভাতিজি মিতা চৌধুরী, চাচাতো ভাইয়ের স্ত্রী শেখ ফারমিনা ও শাহনাজ ইয়াসমিন শস্পা, ফুফাতো বোন রীনা জামাল ও সুলতানা শেখ রেখা, চাচাতো বোন তাহমিনা শেখ, নাতনী আসমা হক ও মাসুমা অ্যানিসহ বারো জন আত্মীয়া। প্রায় সোয়া একঘন্টা অপেক্ষা করে দেখা না হওয়ায় তারা চলে যান। তবে, যাওয়ার আগে কিছু শুকনো খাবার, একটা ছোট আলনা এবং দুটি তোয়ালে তারা কারা কর্তৃপক্ষের কাছে দিয়ে যান। সংসদ ভবন এলাকা ত্যাগের সময় বাষ্পরুদ্ধ কন্ঠে মিতা চৌধুরী বলেন, "আমার ফুফু একজন এতিম মহিলা। গত চারদিন ধরে তিনি কি অবস্থায় আছেন আমরা তা জানি না। সরকার আমাদের তা জানতে দিচ্ছে না।" তিনি বলেন,"আমরা তার সাথে কথা বলবো না। শুধু দূর থেকে একবার তাকে দেখতে দেওয়া হোক।" মিতা চৌধুরী জানান, শেখ হাসিনার চাচী শেখ রাজিয়া নাসেরসহ অন্তত চারজনকে যেনো দেখা করতে দেওয়া হয় সেজন্য বৃহস্পতিবার সকালেই উপ-মহাকারাপরিদর্শকের কাছে লিখিত আবেদন করা হয়েছে। কিন্তু, কারা কর্তৃপক্ষের কাছ থেকে তারা কোন জবাব পাননি। উপ-মহাকারাপরিদর্শক এ ব্যাপারে বলেছেন, নিরাপত্তাজনিত কারণে সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে সবার সাক্ষাৎ স্থগিত করা হয়েছে। তিনি আরো বলেন, বৃহস্পতিবার সকাল থেকে একটি অ্যাম্বুলেন্স, একজন ডাক্তার ও নার্স সার্বক্ষণিকভাবে বিশেষ কারাগারে রাখা হয়েছে। এদিকে বৃহষ্পতিবার সুপ্রিম কোর্টের চার আইনজীবী আইনি সহায়তা দেওয়ার জন্য হাসিনার সঙ্গে সাক্ষাতের অনুমতি চেয়ে স্বরাষ্ট্র সচিবের কাছে আবেদন করেছেন। এরা হলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, মো. নুরুল ইসলাম সুজন, শ ম রেজাউল করিম ও মো. আবু জাফর সিদ্দিকী। আবেদনে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদ ভবন এলাকার সাব জেলে অ