২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের বাকলিয়ায় ব্যবসায়ীর বাসায় ডাকাতি

নগরীর বাকলিয়া এলাকার কে বি আমান আলী রোডে বুধবার রাতে ব্যবসায়ী মোহাম্মদ শোয়েবের বাসায় ডাকাতি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2007, 01:17 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

চট্টগ্রাম, জুলাই ১৯ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া এলাকার কে বি আমান আলী রোডে বুধবার রাতে ব্যবসায়ী মোহাম্মদ শোয়েবের বাসায় ডাকাতি হয়েছে। ডাকাতরা ৩০ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৪০ হাজার টাকা নিয়ে যায় বলে পরিবারটি দাবি করেছে। ডাকাতের হামলায় আহত হয়েছেন সোয়েব। পুলিশ ও স্থানীয়রা জানান, কেবি আমান আলী রোডের বড় মিয়া মসজিদের কাছে নাহার ভিলায় সোয়েবের বাসায় ১০/১২ জন ডাকাত পেছনের দরজা ভেঙ্গে ঢুকে বাসার সবাইকে জিম্মি করে লুটপাট চালায়। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এখনও মামলা হয়নি। গৃহকর্তা একটু সুস্থ বোধ করলে থানায় মামলা হবে বলে জানান বাকলিয়া থানার উপ-পরিদর্শক ফয়জুল আজিম নোমান। বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএআর/এমআই/১৯০৫ ঘ.