২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অ্যাডভোকেট সায়মা হত্যার ক্লু পায়নি পুলিশ

রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসায় ঢুকে সুপ্রিম কোর্টের আইনজীবী সায়মা খানমকে (৪২) জবাই করে হত্যার ২৪ ঘন্টা পরও কোন ক্লু খুঁজে পায়নি পুলিশ। তবে ঘটনার পারিপার্শিকতা এবং ওই বাসা থেকে আটক করা দুই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয়েছে খুনী অ্যাডভোকেট সায়মা এবং তার পরিবারের সদস্যদের পূর্বপরিচিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 04:18 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর এলিফ্যান্ট রোডে বাসায় ঢুকে সুপ্রিম কোর্টের আইনজীবী সায়মা খানমকে (৪২) জবাই করে হত্যার ২৪ ঘন্টা পরও কোন ক্লু খুঁজে পায়নি পুলিশ। তবে ঘটনার পারিপার্শিকতা এবং ওই বাসা থেকে আটক করা দুই গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ নিশ্চিত হয়েছে খুনী অ্যাডভোকেট সায়মা এবং তার পরিবারের সদস্যদের পূর্বপরিচিত। অন্যদিকে পুলিশ ওই বাসা থেকে আটক করা দুই পরিচারিকা মীনা ও আলেয়াকে সাত দিনের রিমান্ডে নিয়েছে। এছাড়া ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য আটক করা ভবনের দুই নিরাপত্তা রক্ষী জালাল ও মিজানুর রহমানকে ছেড়ে দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার উপ--পরিদর্শক শাহজাহান আলী বুধবার মীনা ও আলেয়াকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন জানালে আদালত সাত দিনেরই রিমান্ড মঞ্জুর করেন। নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরীয়া বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুই কাজের মেয়ে মীনা ও আলেয়াকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তবে তাদের কাছ থেকে এখন পর্যন্ত তেমন কোন তথ্য পাওয়া যায়নি।" গোলাম কিবরীয়া জানান, দুপুরে তিনি এবং মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শাহজাহান আলী কাজের মেয়ে মীনা ও আলেয়াকে নিয়ে ওই বাসায় যান। তারা দুজনকে নিয়ে ঘটনাস্থল বাসার ড্রইংরুম এবং অন্যান্য কক্ষ পরিদর্শণ করে দুজনের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। গোলাম কিবরীয়া আরো জানান, হত্যাকারী পরিচিত ওই যুবক বাসায় ঢোকার পর অ্যাডভোকেট সায়মাকে ভাবী বলে সম্বোধন করে বলে কাজের মেয়ে আলেয়া জিজ্ঞাসাবাদে জানিয়েছে। কিন্তু সে ওই যুবকের নাম বা পরিচয় জানে না বলে পুলিশকে জানিয়েছে। এ থেকে ধারণা করা হচ্ছে খুনী পরিবারের সদস্যদের পূর্বপরিচিত। এর আগে মঙ্গলবার দুপুরে বাটা সিগন্যাল এলাকায় ১৩৫/এ ভবনের (প্রিন্স টাওয়ার) ১৬ তলায় এফ-১৫ ফ্ল্যাটে অ্যাডভোকেট সায়মা খানমকে জবাই করে হত্যা করা হয়। তিনি আওয়ামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় নেত্রী এবং চাঞ্চল্যকর শাজনীন হত্যা মামলার বাদী পক্ষের আইনজীবী ছিলেন। তার স্বামী বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডব্লি