২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমার ব্যাখ্যাই ঠিক: হাসিনার গ্রেপ্তার প্রসঙ্গে মইনুল

আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, শেখ হাসিনার গ্রেপ্তারের কারণ হিসেবে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই সঠিক। যারা তার ব্যাখ্যার সমালোচনা করে ভিন্ন ব্যাখ্যা দাঁড় কারনোর চেষ্টা করছে তারা সমাজের ক্ষতি করছে। বুধবার বিকেলে মন্ত্রণালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগ মুহূর্তে উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। হাসিনার গ্রেপ্তার প্রসঙ্গে মইনুল হোসেন সোমবার বলেছিলেন, "জরুরি ক্ষমতা আইনে অভিযোগপত্র দিতে গেলে হাসিনাকে পলাতক আসামি দেখাতে হতো। কিন্তু তা করা সম্ভব নয়। তাছাড়া এই মামলার প্রাথমিক তদন্তে হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 04:04 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

ঢাকা, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন বলেছেন, শেখ হাসিনার গ্রেপ্তারের কারণ হিসেবে তিনি যে ব্যাখ্যা দিয়েছেন সেটাই সঠিক। যারা তার ব্যাখ্যার সমালোচনা করে ভিন্ন ব্যাখ্যা দাঁড় কারনোর চেষ্টা করছে তারা সমাজের ক্ষতি করছে। বুধবার বিকেলে মন্ত্রণালয় থেকে বেরিয়ে গাড়িতে ওঠার আগ মুহূর্তে উপদেষ্টা সাংবাদিকদের একথা বলেন। হাসিনার গ্রেপ্তার প্রসঙ্গে মইনুল হোসেন সোমবার বলেছিলেন, "জরুরি ক্ষমতা আইনে অভিযোগপত্র দিতে গেলে হাসিনাকে পলাতক আসামি দেখাতে হতো। কিন্তু তা করা সম্ভব নয়। তাছাড়া এই মামলার প্রাথমিক তদন্তে হাসিনার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে।" তার ওই ব্যাখ্যার পর দেশের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা বিভিন্ন নেতিবাচক মন্তব্য করেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনায়েতুর রহিম বলেন, "আইন উপদেষ্টার ব্যাখ্যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর।" তাদের এই সমালোচনার জবাবে বুধবার মইনুল বলেন, "তারা ভুল ব্যাখ্যা দিয়েছেন। এটা সমাজের জন্য খুবই খারাপ হচ্ছে। আমি সঠিক ও আইনসম্মত ব্যাখ্যাই দিয়েছি।" এদিকে শেখ হাসিনার গ্রেপ্তারে অতি উৎসাহী হয়ে যারা প্রকাশ্যে মিষ্টি বিতরণ, আনন্দ মিছিল, মিটিং করেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ব্যারিস্টার মইনুল। খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হবে কিনা জানতে চাইলে সাংবাদিকদের তিনি বলেন, "সব মামলাতো আর সরকার করে না, তার বিরুদ্ধে ব্যক্তিগত পর্যায়ে মামলা রয়েছে। আইন অনুযায়ী অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।" এদিকে বুধবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে সরকারের উচ্চ পর্যায়ের একটি অনির্ধারিত বৈঠক হয়। বৈঠকে কোন কোন বিষয়ে আলোচনা হয়েছে তা জানতে চাইলে আইন উপদেষ্টা বলেন, "সব বৈঠক নিয়ে তো আর কথা বলা যায় না। আনঅফিসিয়াল অনেক কথাই হয়, সবকিছু তো প্রকাশ করা সম্ভব না।" যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে যোগাযোগ উপদেষ্টা এম এ মতিনও উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ইএইচবি/এএইচডি/এএল/জেকে/এমএইচবি/২১১৭ ঘ.