২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুদ্ধের চুল শ্রীলংকা প্রতিনিধিদের কাছে হস্তান্তর

চট্টগ্রামে বুধবার শ্রীলঙ্কা প্রতিনিধিদলের কাছে আনুষ্ঠানিকভাবে গৌতম বুদ্ধের চুল হস্তান্তর করা হয়েছে। শহরের নন্দনকাননের বৌদ্ধবিহারে বিকেলে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিতা বোগাল্লাগামার হাতে বুদ্ধের চুল রাখা একটি সোনালী পাত্র তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। পরে শ্রীলংকার প্রতিনিধিরা বুদ্ধের পদচিহ্ন সম্বলিত স্মারক ও একটি বুদ্ধ মূর্তি চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে উপহার দেন। ১৯৩০ সালে তিব্বতের শ্রীমৎ শাক্য ভিক্ষু নামে এক পরিব্রাজক এ অঞ্চলের সব বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। তিনি এ অঞ্চলের প্রাচীনতম চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের একগুচ্ছ চুল উপহার দিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2007, 02:11 PM

Updated : 26 Aug 2022, 08:18 PM

চট্টগ্রাম, জুলাই ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বুধবার শ্রীলঙ্কা প্রতিনিধিদলের কাছে আনুষ্ঠানিকভাবে গৌতম বুদ্ধের চুল হস্তান্তর করা হয়েছে। শহরের নন্দনকাননের বৌদ্ধবিহারে বিকেলে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিতা বোগাল্লাগামার হাতে বুদ্ধের চুল রাখা একটি সোনালী পাত্র তুলে দেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী। পরে শ্রীলংকার প্রতিনিধিরা বুদ্ধের পদচিহ্ন সম্বলিত স্মারক ও একটি বুদ্ধ মূর্তি চট্টগ্রাম বৌদ্ধ বিহারকে উপহার দেন। ১৯৩০ সালে তিব্বতের শ্রীমৎ শাক্য ভিক্ষু নামে এক পরিব্রাজক এ অঞ্চলের সব বৌদ্ধ বিহার পরিদর্শন করেন। তিনি এ অঞ্চলের প্রাচীনতম চট্টগ্রাম বৌদ্ধ বিহারে গৌতম বুদ্ধের একগুচ্ছ চুল উপহার দিয়েছিলেন। বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এই চুলের বিষয়টি প্রায় অজানা ছিল। ১৯৫৮ সালে শ্রীলংকার বৌদ্ধ ধর্মীয় প্রতিষ্ঠান 'মাদামপে সেনানায়েকে আরামায়া ট্রাস্ট' শ্রীলংকা সরকারের মাধ্যমে কিছু চুল পাওয়ার আবেদন করলে তা সবার নজরে আসে। তখন একবার চুলের অংশ হস্তান্তর করা হয়। ২০০৩ সালে একই প্রতিষ্ঠান আবারো আবেদন করে। এর পরিপ্রেক্ষিতে বুধবারের অনুষ্ঠানের মাধ্যমে কিছু চুল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শ্রীলংকার পররাষ্ট্রমন্ত্রী রোহিতা বোগাল্লাগামার, বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ড. ইফতেখার আহমদ চৌধুরী, ধর্ম বিষয়ক উপদেষ্টা এ এস এম মতিউর রহমান, শ্রীলংকার বৌদ্ধ ধর্মগুরু উদায়াগামা মহানায়েকা বোধন্ত থেরো, বাংলাদেশের সর্বোচ্চ বৌদ্ধগুরু ধর্মসেন মহাথেরোসহ বাংলাদেশ বৌদ্ধ সমিতির নেতারা বক্তব্য রাখেন। তুমুল বৃষ্টির মধ্যে দুপুর আড়াইটা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীলংকার বাণিজ্যমন্ত্রী বন্ধুলা বন্দরনায়েক, ধর্ম ও নৈতিকতা উন্নয়ন মন্ত্রী পান্দু বন্দরনায়েকসহ সফরকারী প্রতিনিধি দলের সদস্যরা, বাংলাদেশে শ্রীলংকার রাষ্ট্রদূত, দুই দেশের সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা ও চট্টগ্রামে বসবাসরত শ্রীলংকানরা। শ্রীলংকা পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৃহস্পতিবার বিকেলে শ্রীলংকার বিমানবন্দরে প্রতিনিধিদের কাছ থেকে পবিত্র চুল গ্রহণ করবেন তাদের প্রধানমন্ত্রী। এরপর বিমানবন্দর থেকে শোভাযাত্রা করে চুল নিয়ে যাওয়া হবে রাষ্ট্রপতির কাছে। তিনি এক ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে তা উপাসনালয়ে হস্তান্তর করবেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এ অনুষ্ঠানের মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চিরস্থায়ী রূপ নেবে। বুদ্ধের যে পদচিহ্ন উপহার হিসেবে বাংলাদেশকে দেওয়া হয়েছে তা শুধু এ বিহার নয় বাংলাদেশের জনগণের কাছে স্মরণীয় হয়ে থাকবে। ধর্ম উপদেষ্টা বলেন, বর্তমান সরকার সব ধর্মের জনগণের জন্য সমানভাবে কাজ করছে। বৌদ্ধ স