২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আখাউড়ায় কুলখানির খাবার খেয়ে অসুস্থ প্রায় দেড়শ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা গ্রামে রোববার সকালে কুলখানির খাবার খেয়ে অন্তত দেড়শ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার জন্য প্রশাসন একটি মেডিকেল টিম নিয়োগ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2007, 10:23 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

ব্রাহ্মণবাড়িয়া, জুলাই ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ছতুরা গ্রামে রোববার সকালে কুলখানির খাবার খেয়ে অন্তত দেড়শ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চিকিৎসার জন্য প্রশাসন একটি মেডিকেল টিম নিয়োগ করেছে। আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল আলম জানান, ছতুরা গ্রামের হাজি শহীদুল হক ও হাজি মমিনুল হক এর 'লন্ডনী বাড়ি'তে একটি কুলখানীর খাবার খেয়ে বিষক্রিয়ায় অন্তত দেড়শ মানুষ অসুস্থ হয়ে পড়েন। এ ঘটনার পর আখাউড়া স্বাস্থ্য কেন্দ্রের একটি মেডিকেল টিম ছতুরা গ্রামের বাড়ি বাড়ি গিয়ে চিকিৎসা শুরু করে। অসুস্থরা ভাল হয়ে উঠছেন বলে জানান কামরুল আলম। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬১৯ ঘ.