২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ট্রাকের ধাক্কায় দুই জন নিহত

রংপুর-দিনাজপুর সড়কের পাগলাপীর নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শনিবার সকালে মটর সাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2007, 06:43 AM

Updated : 26 Aug 2022, 08:17 PM

রংপুর, জুলাই ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রংপুর-দিনাজপুর সড়কের পাগলাপীর নামক স্থানে সিমেন্ট বোঝাই একটি ট্রাকের ধাক্কায় শনিবার সকালে মটর সাইকেল আরোহী দুই ব্যক্তি নিহত হয়েছেন। নিহতরা হলেন, বিমল চন্দ্র রায় (৪৫) ও ওমর আলী (৩০)। উভয়ের বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিমল ও ওমর একটি মোটর সাইকেলে চড়ে রংপুর থেকে কিশোরগঞ্জ যাচ্ছিলেন। সকাল ৬টার দিকে পাগলাপীর এলাকায় ট্রাকটি তাদের মোটস সাইকেলকে ধাক্কা দেয়। এতে মটর সাইকেল উল্টে দুজনে ঘটনাস্থলেই প্রাণ হারান। পুলিশ ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে গেছে। কোতয়ালি থানায় দায়িত্বরত কর্মকর্র্তা আব্দুল জব্বার জানান, লাশ দুটি ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ট্রাকচালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১২৪১ ঘ.