সাতক্ষীরা, জুলাই ১৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে)- সাতক্ষীরা দেবহাটা উপজেলায় সড়ক দুর্ঘটনায় আমির আলি (৫৫) নামের এক বাক্তি নিহত হয়েছেন।
দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবীর জানান, শুক্রবার দুপুরে পারুলিয়ায় রাস্তা পার হওয়ার সময় কালিগঞ্জগামী একটি মোটর সাইকেল আমির আলীকে ধাক্কা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় আমির আলীকে সখিপুর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়।
হুমায়ুন কবীর জানান, মোটর সাইকেলসহ চালক রিয়াজুল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে শহরের বাঁকাল এলাকার জালালউদ্দীনের ছেলে। এ ঘটনায় দেবহাটা থানায় একটি মামলা হয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে/প্রতিনিধি/জেকে/২৩৩১ ঘ.
bdnews24