চট্টগ্রাম, জুলাই ১৩ (বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকম)- নগরীর বাকলিয়া এলাকার ইসাহাইক্যার পুলে পুকুরে ডুবে সমবয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে।
বাকলিয়া থানার দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মো. হারুন জানান, দুপুর ১২টার দিকে মো. তাজুয়া(১০) ও ইয়াসিন মুরাদ(১০) ফকির মোহাম্মদ বাড়ির একটি পুকুরে গোসল করতে গিয়ে ডুবে যায়। তাদের উদ্ধার করে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুই মৃত বলে জানায়।
এ বিষয়ে তদন্ত শেষে মামলা হবে বলে ওই পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এফ আই/এমআই/১৭১৯ ঘ.
bdnews24