ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- চট্টগ্রামের বেসরকারি ল্যান্ডফোন কোম্পানি বে-ফোনের প্রধান নিয়ন্ত্রণ কক্ষে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে টেলিফোন করার (ভিওআইপি) যন্ত্রপাতি ব্যবহারের আলামত পেয়েছে র্যাব।
চট্টগ্রামের জামালখানের একটি আবাসিক ভবনের ১২ তলায় বে--ফোনে প্রধান নিয়ন্ত্রণ কক্ষে অভিযান চালিয়ে র্যাব সদস্যরা ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল প্রযুক্তির সরঞ্জামের খোঁজ এবং কল করারও প্রমাণ পান। বৃহস্পতিবার সকাল ১১টায় বে-ফোনের চট্টগ্রামের দুটি ও ঢাকার একটি কার্যালয়ে একযোগে অভিযান শুরু করে র্যাব গোয়েন্দা শাখার একটি দল। রাত ১২টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত চট্টগ্রামে অভিযান চলছিল।
জামালখান ছাড়াও চট্টগ্রামের আগ্রাবাদে এবং ঢাকার নিউ ইস্কাটনে বে ফোনের কার্যালয়ে অভিযান চালায় র্যাব।
চট্টগ্রামে এ অভিযান শুরু করে র্যাব গোয়েন্দা শাখার উপ--পরিচালক মেজর শামসুজ্জোহার নেতৃত্বে একটি দল। দলটিতে র্যাব সদস্য ছাড়াও বিটিআরসির দুইজন ও টেলিটকের দুইজন প্রকৌশলী রয়েছেন।
মেজর শামসুজ্জোহা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, বে
bdnews24