২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কমিশন পেল যুদ্ধজাহাজ খালিদ বিন ওয়ালিদ

যুদ্ধ জাহাজ বানৌজা বঙ্গবন্ধুর নাম বদলে খালিদ বিন ওয়ালিদ নামে বাংলাদেশ নৌ বাহিনীতে নতুন করে কমিশন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2007, 05:38 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধ জাহাজ বানৌজা বঙ্গবন্ধুর নাম বদলে খালিদ বিন ওয়ালিদ নামে বাংলাদেশ নৌ বাহিনীতে নতুন করে কমিশন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদ বৃহস্পতিবার চট্টগ্রাম নৌ জেটিতে ফ্রিগেট খালিদ বিন ওয়ালিদকে নৌবাহিনীর অপারেশনাল ফ্লিটের অন্তর্ভুক্ত করে নেন। নৌ বাহিনীর একটি সুসজ্জিত দল প্রধান উপদেষ্টাকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন করেন এবং সালাম গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান উপদেষ্টা খালিদ বিন ওয়ালিদের অধিনায়কের কাছে আনুষ্ঠানিকভাবে কমিশনিং ফরমান হস্তান্তর করেন। ১৯৯৮ সালের ১১ মার্চ দক্ষিণ কোরিয়ার দাইয়ু শিপইয়ার্ডে এই ফ্রিগেটটির নির্মাণকাজ শুরু হয়। ২০০১ সালের ২০ জুন এই যুদ্ধজাহাজটিকে বাংলাদেশ নৌবাহিনীতে বানৌজা বঙ্গবন্ধু নামে কমিশন দেওয়া হয়। ২০০২ সালের ১৩ ফেব্র"য়ারি বিভিন্ন ত্র"টি সংশোধনের জন্য জাহাজটিকে ডিকমিশনড করা হয়। তত্ত্বাবধায়ক সরকারের যোগাযোগ উপদেষ্টা এম এ মতিন, সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ, বিমান বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ ইনামুল বারী, প্রতিরক্ষা সচিব কামরুল হাসানসহ কূটনৈতিক ও সামরিক-বেসামরিক কর্মকর্তারা কমিশন প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/আরএ/জেকে/২৩২৭ ঘ.