বরিশাল, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- 'দৈনিক আমার দেশ' এর ভোলা প্রতিনিধি মিজানুর রহমান ও তজুমদ্দিন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফখরে আজম পলাশকে মঙ্গলবার যৌথবাহিনী গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর তাদের রাতেই থানায় সোপর্দ করা হয়।
চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি মিজানুর রহমান সাংবাদিকতার পাশাপাশি উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়া চরফ্যাশন ডিগ্রি কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগে শিক্ষকতা করেন তিনি।
আর ফখরে আজম স্থানীয় 'আজকের পরিবর্তন' এর প্রতিনিধি।
তাদের বিরুদ্ধে দালালী, সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকা, চাঁদাবাজির অভিযোগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে থানায় তাদের বিরুদ্ধে কোনও মামলা কিংবা সাধারণ ডায়েরি নেই। এখন দুজনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।
নৌবাহিনীর কর্মকর্তা শহীদুল হক বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে চরফ্যাশন মহাবিদ্যালয় চত্বর থেকে মিজানুর রহমানকে আটক করা হয়।
তিনি জানান, শিক্ষক হয়েও মিজানুর বেশিরভাগ সময় থানার দালালী করতেন বলে অভিযোগ রয়েছে। এছাড়া সন্ত্রাসী কর্মকাণ্ডেও জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এদিকে ধর্ষণ ও চাদাঁবাজির অভিযোগে তজুমদ্দিন প্রেসক্লাব এলাকা থেকে সন্ধ্যার দিকে পলাশকে গ্রেপ্তার করা হয় বলে ওই নৌকর্মকর্তা জানান।
তজুমদ্দীন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ রবিউল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, পলাশকে বিশেষ ক্ষমতা আইনের ১৬(২) ধারায় আটক দেখানো হয়েছে। বুধবার সকালে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানোর হবে বলেও জানিয়েছেন তিনি।
এর আগে স
bdnews24