২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তথ্য অধিকার আইন চান জেনারেল মইন

দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা যাতে গোপনীয়তার দোহাই দিয়ে শাস্তি থেকে রেহাই পেতে না পারেন সেজন্য নিকট ভবিষ্যতে এই সরকার তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রবর্তন করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। বুধবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধে জেনারেল মইন বলেন, "গোপনীয়তার দিন চলে গেছে। এখন গুগল আর্থ দিয়ে যানবাহন পর্যন্ত দেখা যায়। ১৯৬২ সালের গোপনীয়তা সংক্রান্ত আইনের কারণে যে কোনো সরকারি দপ্তরের কমকর্তারা বলেন, 'আমি তো তথ্য দিতে পারব না।' এজন্য এই আইন পরিবর্তন হওয়া উচিৎ।" (সমন্বিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2007, 06:40 AM

Updated : 26 Aug 2022, 08:16 PM

ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা যাতে গোপনীয়তার দোহাই দিয়ে শাস্তি থেকে রেহাই পেতে না পারেন সেজন্য নিকট ভবিষ্যতে এই সরকার তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রবর্তন করবে বলে আশা প্রকাশ করেছেন সেনাপ্রধান জেনারেল মইন উ আহমেদ। বুধবার সকালে রাজধানীর হোটেল রেডিসনে আয়োজিত এক সেমিনারে মূল প্রবন্ধে জেনারেল মইন বলেন, "গোপনীয়তার দিন চলে গেছে। এখন গুগল আর্থ দিয়ে যানবাহন পর্যন্ত দেখা যায়। ১৯৬২ সালের গোপনীয়তা সংক্রান্ত আইনের কারণে যে কোনো সরকারি দপ্তরের কমকর্তারা বলেন, 'আমি তো তথ্য দিতে পারব না।' এজন্য এই আইন পরিবর্তন হওয়া উচিৎ।" (সমন্বিত) তিনি এ প্রসঙ্গে ভারত ও জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্য দেশের উদাহরণ টেনে বলেন, "ওইসব দেশের মিডিয়ার তথ্য প্রাপ্তির অধিকার রয়েছে।" গ্লোবাল অর্গানাইজেশন অব পার্লামেন্টারিয়ান এগেইনস্ট করাপশন ও যুক্তরাষ্ট্রভিত্তিক ন্যাশনাল ডেমোক্রেটিক ইন্সটিটিউট- এর যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার। জেনারেল মইন দুর্নীতিবাজদের শাস্তি দেওয়ার ও সামাজিকভাবে বয়কট করার আহবান জানান। তিনি বলেন, "আমি আশা করি অদূর ভবিষ্যতে বর্তমান তত্ত্বাবধায়ক সরকার দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তারা যাতে গোপনীয়তার দোহাই দিয়ে শাস্তি থেকে রেহাই পেতে না পারে সেজন্য তথ্য প্রাপ্তি অধিকার সংক্রান্ত আইন প্রবর্তন করবে।" শিক্ষাখাতে দুর্নীতি এবং কিছু কিছু বেসরকারি সংস্থার কার্যক্রমে অসন্তোষ প্রকাশ করে জেনারেল মইন চারদলীয় জোট সরকারের সমালোচনা করে বলেন, "সরকার ওই সময় শিক্ষাখাতে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিলে দুর্নীতি অনেকাংশে কমে যেত।" তিনি বলেন, "কিছু কিছু অস্তিত্বহীন স্কুল এবং সেসব স্কুলে শিক্ষকও আছেন। সরকার এগুলো সম্পর্কে জানলেও ব্যবস্থা নেয়নি।" জেনারেল মইন বলেন, "বর্তমান সরকার শিক্ষা খাতে যথেষ্ট জোর দিয়েছে যাতে করে জনগণের জবাবদিহিতা নিশ্চিত হয়। আমিও আমাদের বাহিনীর সদস্যদের নির্দেশ দিয়েছি 'তোমরা যাও এবং বর্তমান শিক্ষা ব্যবস্থার তদারকি করো। যা বর্তমানে সেনা সদস্যদের অন্যতম একটি কাজ।" এক প্রশ্নের জবাবে সেনা প্রধান বলেন, "বেসরকারি সংস্থাগুলো খুব ভালো করছে। তবে কিছু কিছু এনজিও আছে যারা শুধু টাকা কামাচ্ছে।" দুই দিনের এই সেমিনারে আফগানিস্তান, বাংলাদেশ, কানাডা, ভারত, কুয়েত, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা অংশ নেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ কেআরসি/এএল/জিএনএ/১৫২০ ঘ.