২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার পুলিশ সুপার প্রত্যাহার

বরগুনা পুলিশ সুপার মো.সামসুদ্দিনকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2007, 04:08 PM

Updated : 26 Aug 2022, 08:16 PM

বরিশাল, জুলাই ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--বরগুনা পুলিশ সুপার মো.সামসুদ্দিনকে প্রত্যাহার করে ঢাকা পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদারকে বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপারের দায়িত্ব দেওয়া হয়েছে বলে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) মুহম্মদ আমিনুল ইসলাম বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম কে জানান। তবে বদলির কারণ জানাতে চাননি তিনি। এছাড়া জেলার পুলিশ প্রশাসনে বেশ কয়েকটি রদবদল করা হয়েছে। ভারপ্রাপ্ত পুলিশ সুপার জিয়াউল হাসান তালুকদার জানান, বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) মো.শাহজাহান আলী খানকে গোয়েন্দা শাখার (ডিবি) দায়িত্ব দেওয়া হয়েছে। একই সাথে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) নুরুল আমিন কে বরগুনা সদর থানায় বদলি করা হয়েছে। ভোলার লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) ইউসুফ আলী খান কে পাথরঘাটা থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/২১৫০ ঘ.