৩৬টি মন্ত্রণালয় সামলাতে হচ্ছে মাত্র ১০ জন উপদেষ্টাকে। ফলে একেক জন উপদেষ্টাকে পালন করতে হচ্ছে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব; সঙ্গে কয়েকটি বিভাগও রয়েছে। আর তা চালাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদের। নাওয়া, খাওয়া, ঘুম উঠে গেছে তাদের। আর এ কথাটাই বেরিয়ে এলো উপদেষ্টা মতিউর রহমানের মুখ দিয়ে। মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেই ফেললেন, "আমার হাতে চারটি মন্ত্রণালয়, ঘুমাবো কখন।" প্রতিষ্ঠাবার্ষিকীর স্মরণিকা হাতে নিয়ে তিনি বললেন, "গভীর রাত ছাড়া পড়ারও সময় পাই না। এ স্মরণিকাটিও পড়েছি গতকাল(সোমবার) রাত দেড়টায়।"