২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্যামলীতে গুলি করে দুই মাদক ব্যবসায়ীকে ধরল র‌্যাব

রাজধানীর শ্যামলীতে সোমবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে দুই মাদক ব্যবসায়ী আহত হয়ে ধরা পড়েছে। তাদের একজনের দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2007, 07:58 PM

Updated : 26 Aug 2022, 08:15 PM

ঢাকা, জুলাই ০৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- রাজধানীর শ্যামলীতে সোমবার সন্ধ্যায় র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে দুই মাদক ব্যবসায়ী আহত হয়ে ধরা পড়েছে। তাদের একজনের দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল পাওয়া গেছে। র‌্যাব--২ এর শিয়া মসজিদ ক্যাম্পের একজন কর্মকর্তা বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শ্যামলী সিনেমা হলের সামনে ওভারব্রিজের নিচে হেরোইন বিক্রি করা হচ্ছে খবর পেয়ে সন্ধ্যা সাতটার দিকে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা ওভারব্রিজের ওপর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি চালালে সন্ত্রাসীরা পালানোর চেষ্টা করে। তিনি জানান, পরে র‌্যাব সদস্যরা ধাওয়া করে গুলিবিদ্ধ অবস্থায় বাবুল ও মজিদ নামে দুজনকে আটক করে। তাদের দেহ তল্লাশি করে দুই রাউন্ড গুলিসহ একটি পিস্তল এবং ২০০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দুই মাদক ব্যবসায়ীকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/০১২২ ঘ.